• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৪
সর্বশেষ :
খুলনা সহ দেশের ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আ*ক্র*ম*ণে মৌয়াল আ*হ*ত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন শ্যামনগরে নে*শাগ্রস্ত পুত্রের হা*ম*লায় আহত বৃদ্ধ পিতা, থানায় অভিযোগ দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক গোবরদাড়ীতে ধা*রা*লো অ*স্ত্রের আ*ঘা*তে যুবক হ*ত্যা, পুকুর থেকে ম*রদেহ উ*দ্ধার

মহম্মদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

মুরাদ হোসেন, মাগুরা / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মাগুরার মহম্মদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই সার ও বীজ বিতরন করা হয়।

 

চলতি অর্থ বছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ৬শ ৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়েছে। সরিষা, মসুর,গম, পেঁয়াজ মুগ ও খেসারী ফসলের জন্য প্রত্যেক কৃষক ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ১ কেজির সরিষার বীজ দেয়া হয়।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুস সোবাহানের সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার অতিরিক্ত উপ পরিচালক (সষ্য) কৃষিবিদ মো. আলমগীর হোসেন।

 

এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সহ-সভাপতি মাহামুদুন নবী ও সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com