• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭
সর্বশেষ :
স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা পরিবর্তনের পরই ভোট অনুষ্ঠিত হবে না.গঞ্জ সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ জনগণের শান্তি নষ্ট করবে এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা দিল অধিদপ্তর দেবহাটার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা, নির্বাচনী আমেজে সরগরম জনপদ বিয়ের ফাঁদে সংঘবদ্ধ প্রতারণা! সাগরদাড়িতে চক্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ খুলনা প্রেসক্লাবে হা*ম*লা*কারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধে আবারো ভাঙ্গন: উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন খুলনায় জা*লি*য়াতির মাধ্যমে চাকরি নিয়ে অর্থ আত্মসাৎ: ৬ বছরের কা*রা*দ*ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজ থেকে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা / ১৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সুন্দরবনের দুবলার চরে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর শেষ হবে। পূণ্যার্থী ও দর্শনার্থীরা উৎসবে অংশ নিতে রওনা দিয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী পূণ্যস্নান ও পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিগত বছরের মতো এবারও বনবিভাগসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়েছেন নানা পদক্ষেপ।

 

বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন সমুদ্র রাস উৎসব সুন্দরবনের সাগরদুহিতা দুবলারচরে অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষ্যে রাস উৎসবে পুর্ণিমা তিথিতে চরে নির্মিত মন্দিরে নামযজ্ঞ, রাধাকৃষ্ণ, কমল কামিনি ও বনবিবির পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছর কার্তিক বা অগ্রহায়ন মাসের পূর্ণিমা তিথিতে জোয়ারের লোনা পানিতে স্নানে পাপ মোচন হয়ে মনের বাসনা পূর্ণ হবে এমন আশা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এ মেলায় যোগ দেয়। এ ছাড়া কেউ আসে সস্তান কামনায়, কেউ আসেন রোগ মুক্তির কামনায়। আগামী ৫ নভেম্বর পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে পূণ্য স্নানের মধ্য দিয়ে এ পূজার সমাপ্তি হবে।

 

 

পূজা সুষ্ঠভাবে সম্পন্ন ও দর্শনার্থীদের চলাচলে নিরাপত্তার জন্য বনবিভাগ পূর্বের ৫টি রুট বহাল রেখেছেন। রুটগুলো হলো ঢাংমারী ও চাঁদপাই স্টেশন তিনকোনা আইল্যান্ড হয়ে দুবলারচর আলোরকোল, বগী-বলেশ্বর সুপতি স্টেশন নকচিখালী শেলারচর হয়ে দুবলারচর আলোরকোল, বুড়ি গোয়ালিনী ও কোবাদক বাটুলা নদী বল নদী-পাটকোস্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর আলোরকোল, কয়রা কাশিয়াবাদ খাসিটানা বজবজা হয়ে আড়ুয়া শিবসা-শিবসা নদী মরজাত নদী হয়ে দুবলারচর আলোরকোল, নলিয়ান স্টেশন হয়ে শিবসা মরজাত হয়ে দুবলারচর আলোরকোল।

 

 

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারও তীর্থ যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের নির্ধারিত রুটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর র‌্যাব, কোষ্টগার্ড, পুলিশ, বনকর্মীরা ও নৌবাহিনীর বেশ কয়েকটি টিমের টহল জোরদার থাকবে। অনুষ্ঠানে শুধু মাত্র সনাতন ধর্মাবলম্বীরাই যেতে পারবে। অন্য কোন ধর্মের লোক যেতে পারবে না। পূণ্যার্থীদের অবশ্যই নিজ নিজ জাতীয় পরিচয় পত্রের মূল ও ফটোকপি সাথে রাখতে হবে এবং বনে প্রবেশের সময়ে বন বিভাগের অফিসে ফটোকপি জমা দিতে হবে। পূণ্যস্নান উপলক্ষে পূণ্যার্থীদের আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৩দিনের জন্য সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে ৩ নভেম্বর সকাল ৮টার থেকে বর্নিত রুটসমূহ হতে পূণ্যার্থীদের ট্রলার ছেড়ে যাবে। এর আগে কেউ যেতে পারবে না। দুবলায় অবস্থিত বন বিভাগের কন্ট্রোল রুমে অবশ্যই রিপোর্ট করতে হবে। আর পূণ্যার্থীদের প্রবেশের সময়ে প্রতিটি এন্ট্রি পয়েন্ট যথা ঢাংমারি, চাঁদপাই ও শরণখোলা স্টেশন। এসব স্থান থেকে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশের মূল্য, অবস্থান ফি, ক্যামেরা এবং লোকের সংখ্যানুযায়ী বিধি মোতাবেক রাজস্ব দাখিল করে পারমিট ও প্রবেশ কুপন নিতে হবে। তবে কোন জলযানে ৫০ জনের বেশি যাত্রী নিতে পারবে না। পারমিট ছাড়া কেউ বনে প্রবেশ করতে পারবে না। পূণ্যার্থীদের স্নান শেষে একই রুট দিয়ে ফিরতে হবে এবং পূর্বের স্টেশনে পাশ সমার্পন করে বের হয়ে যাওয়ার সনদপত্র নিতে হবে। অসাধু দর্শনার্থীরা কেউ যাতে বনে প্রবেশ করে হরিণ শিকার করতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com