• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০০
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে অ গ্নিকাণ্ড

মুরাদ হোসেন, মাগুরা / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

গ্রামীণ ব্যাংক মাগুরার মহম্মদপুর শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর রাতে আনুমানিক সাড়ে ৩টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

 

সুত্র জানায়, আনুমানিক সাড়ে ৩ ঘটিকায় গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে আগুনের সুত্রপাত ঘটে। ধোঁয়া দেখে ও পুড়া গন্ধ পেয়ে ব্যাংক কতৃপক্ষ চিৎকার করেন। শাখার ভিতরেও একজন ব্যাংক কর্মকর্তা ঘুমিয়ে ছিলেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পাওয়া মাত্রই স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

 

 

অগ্নিকাণ্ডের উৎস কী জানা যায়নি। তবে উৎস ও কতটুকু ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। ফায়ার সার্ভিসের একটা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান ফায়ার সার্ভিসের সাব কর্মকর্তা বিল্লাল হোসেন মৃধা।

 

 

গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার সোহানা সুলতানা জানান, রাত সাড়ে তিনটার দিকে জানালা দিয়ে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে অফিসের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com