• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৯
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

ডুমুরিয়ায় ক্রিয়েশন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ৮৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেলে ডুমুরিয়া উপজেলা সদরে ক্রিয়েশন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

 

​সকাল থেকে শিশু ও তাদের মায়েরা বাহারি পোশাকে সজ্জিত হয়ে বিদ্যালয়ের মাঠে সমবেত হন। সারাদিনব্যাপী নানা ক্রীড়া, শরীরচর্চা, নৃত্য, কবিতা ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐসব প্রতিযোগিতা ও যেমন-খুশি-তেমন-সাঁজো প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

​ক্রিয়েশন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ কাজী সুরাইয়া’র সভাপতিত্বে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য প্রথমে তিনি উপস্থিত সকলকে, বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা এবং আয়োজকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

​খেলার গুরুত্ব: তিনি শিক্ষাজীবনে খেলাধুলার অপরিহার্যতা ও এর বহুমুখী উপকারিতা ব্যাখ্যা করেন। তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার জন্ম দেয়।
​স্পোর্টসম্যানশিপ (Sportmanship) বা ক্রীড়াসুলভ মনোভাব: তিনি শিশুদেরকে জয়-পরাজয়কে সমানভাবে মেনে নেওয়ার গুরুত্ব শেখান। তিনি বলেন, অংশগ্রহণই সবচেয়ে বড় কথা। হারলেও হতাশ না হয়ে বরং ভালো খেলার চেষ্টা করাই আসল শিক্ষা।

 

তিনি বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে সমবেত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, জীবনের শুরু থেকেই শিশুদের মেধা বিকাশের জন্য অভিভাবকদের সচেতনতাই খুব জরুরি। শুধু প্রতিযোগিতা নয়, ভালো মানুষ হিসেবে আপনার শিশুকে গড়ে তুলতে হবে। ঐ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজী আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, জয়ন্ত বৈরাগী, শিক্ষক- শায়লা শারমিন, জেসমিন আখতার, পিয়া খান, সাইফুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com