• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

তালায় শিক্ষকদের মতবিনিময় সভায় উন্নয়ন অঙ্গীকার হাবিবুল ইসলাম হাবিবের

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ২৪১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

 

সংগঠনের সভাপতি মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক হাছিবুর রহমান হাছিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মৃণাল কান্তি রায়, শিক্ষানুরাগী রেহানা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক মোঃ মোশারফ হোসেন এবং শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান।

 

এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, মিজানুর রহমান, মানিক চন্দ্র নাথ, সাইদুর রহমান, নাজমিন আক্তার কেয়া, মতিউর রহমান ও শংকর কুমারসহ অনেকে। সভায় তালা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার সময়ে ৩৭টি স্কুল–কলেজ স্থাপন করা হয়েছে, কিন্তু গত ১৫ বছরে ৫টিও হয়নি। এলাকায় কপোতাক্ষ খনন, সেতু নির্মাণ, রাস্তা–ঘাট উন্নয়নসহ বহু কাজ করেছি। আবার সংসদে যাওয়ার সুযোগ পেলে সবার আগে শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে কথা বলব।” তিনি আরও বলেন, “আমার জনপ্রিয়তার কারণে রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলাম। যে ঘটনার জন্য আমাকে সাজা দেওয়া হয়েছে, তখন আমি ঢাকায় ছিলাম। তারপরও আমাকে ও আরও কয়েকজনকে মোট ৭০ বছরের সাজা দেওয়া হয়। সেই সাজা মাথায় নিয়ে আমি কারাভোগ করেছি, কিন্তু কারও সঙ্গে আপস করিনি। কারাজীবন খুবই কঠিন আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলব, তা কখনও ভাবিনি। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও নিইনি, কারণ আমার কারণে কারও ক্ষতি হোক, তা চাই না।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com