• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না, সবাই সমান অধিকার ভোগ করবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাজলুম জননেতা অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেছেন, “হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না। জন্মসূত্রে আমরা সবাই এদেশের নাগরিক—সবার সমান অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

 

৩ ডিসেম্বর বিকাল ৫টায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নে হিন্দুধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

 

খলিষখালি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাস্টার শহিদুল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা দেশে সম্প্রীতি, শান্তি ও সমঅধিকার প্রতিষ্ঠায় সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com