• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৬
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,,রাজিউন)। আহাদ আলী গাজীর বাড়ি দেবহাটা উপজেলার পারুলিয়ার বিশ্বাসবাড়ি পূর্বপাড়া গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

 

মৃত্যুকালে তিনি সন্তান সন্তানাদি, আত্মীয় স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তার বড় মেয়ের শ্যামনগরস্থ বাড়িতে সন্ধ্যা ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। বুধবার দুপুরে যোহরের নামাজের পূর্বে আহাদ আলীর পারুলিয়াস্থ বাড়িতে তাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

 

পুলিশের একটি চৌকস দল তাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন।

 

এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com