• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২০
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

দুই দিনেও ৯০ ফুট গভীর সরু গর্তে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি

অনলাইন ডেস্ক / ১০০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

গত ৩০ ঘণ্টা অতিবাহিত হলেও উদ্ধার সম্ভব হয়নি রাজশাহীর তানোরে প্রায় ৯০ ফুট গভীর সরু গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে। সাজিদকে বাঁচাতে গতকাল থেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ ফুট খনন করার পরও তার অবস্থান দেখতে পাওয়া যায়নি। সাজিদকে বাচাঁতে গতকাল থেকে সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে উৎকণ্ঠা, চারদিকে বুক ফাটা কান্না আর অপেক্ষা। স্বাধীনের জন্য দোয়া আর অপেক্ষায় রত গোটা দেশ।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া মায়ের সঙ্গে জমিতে খেলতে গিয়েছিল ২ বছরের ছোট্ট সাজিদ। খেলা শেষে মায়ের কোলে চড়ে বাড়ী ফেরছিল। বাড়ীর অদুরে তাকে কোল থেকে নামিয়ে দেয়। সাজিদ মায়ের পিছু পিছু আসছিল। হঠাৎ পড়ে যায় পাশের পরিত্যক্ত নলকূপের একটি পাইপের গর্তে। যেটি গত বছর ৯০ ফুট বোরিং করা হলেও পানি না পাওয়ায় পাইপ উঠিয়ে নেওয়া হয়। কিন্তু সেইসময় গর্তটি ভরাট করেনি জমির মালিক কসির।

 

স্থানীয়রা জানায়, প্রথমদিকে ওই গর্ত থেকে কান্নার শব্দ পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার সাড়া ক্ষীণ হয়ে আসে। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার চেষ্টা কওে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা ছুটে আসে।

 

ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ৮টি ইউনিট টানা কাজ করে যাচ্ছে। গর্তের ভেতরে অক্সিজেন পাঠানো হচ্ছে, পাশাপাশি পাশ থেকে মাটি খুঁড়ে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। গত ৩০ ঘণ্টায় সব চেষ্টায় ব্যর্থ। তবে হাল ছাড়েনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা থেকে ছুটে এসে উদ্ধার কাজের দিক নির্দেশনা দিচ্ছেন ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, এই ধরনের অভিযান খুবই সময় সাপেক্ষ ব্যাপার। সনাতন পদ্ধতিতেই এ ধরনের উদ্ধার কাজ চালানো হয়। তবে শিশুটিকে জীবিত উদ্ধারের আশা খুব ক্ষীণ হয়ে আসছে।

 

স্থানীয়রা জানায়, যে গর্তে সাজিদ পড়েছে তার আশপাশে আরো দুটি গর্ত আছে। সাজিদের মা রুনা খাতুন কাঁদতে কাঁদতে বললেন, ‘৩ জায়গা খুঁড়েছিল। ২ বছর ধরে বন্ধ না করে গর্তগুলো এভাবে ফেলে রেখেছিল। কেন ফেলে রেখেছিল? আমি কসিরের তার বিচার, চাই শাস্তি চাই। তবে এই ঘটনার পর কসির আত্মগোপন করেছে।

 

সাজিদের মা দেশবাসীর কাছে তার ছেলের জন্য দেয়া চান, যাতে জীবিত অবস্থায় ছেলে তার কোলে ফিরতে পারে। সাজিদ তার বাবা রাকিব হোসেনের তিন ছেলের মধ্যে দ্বিতীয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com