• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ডেস্ক / ৬৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে পৃথকভাবে কথা বলেন তিনি। এ সময় হামলার ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

 

আরো পড়ুন- দেশবাসীকে কাদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি

 

 

প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে গুরুতর বাধা সৃষ্টি করে।

 

টেলিফোনালাপে তিনি সম্পাদকদের আশ্বস্ত করে বলেন, এই দুঃসময়ে সরকার গণমাধ্যমের পাশে রয়েছে। সম্পাদকদের, সংবাদকর্মীদের ও কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সময় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com