• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৩
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

প্রচারণার জন্য কেনা বুলেটপ্রুফ বাস ঢাকার পথে, তারেক রহমানের জন্য নিবন্ধিত প্রাডো জিপ

ডেস্ক / ২২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনী প্রচারণার জন্য বিএনপির কেনা একটি অত্যাধুনিক বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি জিপ গাড়ির নিবন্ধনও সম্পন্ন হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশ থেকে আমদানি করা বুলেটপ্রুফ বাসটি গতকাল চট্টগ্রাম বন্দরে খালাস প্রক্রিয়া শেষ করেছে। বর্তমানে বাসটি চট্টগ্রাম থেকে ঢাকার পথে রয়েছে। আজ অথবা আগামীকালের মধ্যে এটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছানোর কথা রয়েছে।

 

আঠারো বছর দেশে ভোটের নাটক হয়েছে, ভোট হয়নি : নিতাই রায় চৌধুরী

দলীয় সূত্র বলছে, নির্বাচনকালীন সময়ে শীর্ষ নেতাদের নিরাপদ যাতায়াত এবং জনসম্পৃক্ত কর্মসূচি নির্বিঘ্নে পরিচালনার জন্য এই বিশেষ বাসটি সংগ্রহ করা হয়েছে। বাসটিতে উন্নত বুলেটপ্রুফ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আধুনিক অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা রয়েছে।

 

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য জাপান থেকে আমদানি করা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের একটি সাদা রঙের সাত আসনের জিপ গাড়ি দেশে পৌঁছায়। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে গাড়িটির নিবন্ধন সম্পন্ন করা হয়।

 

দলীয় নেতারা জানিয়েছেন, উন্নত নিরাপত্তা, আরামদায়ক যাত্রা এবং দীর্ঘ পথ চলাচলের উপযোগিতা বিবেচনায় এই মডেলের গাড়িটি নির্বাচন করা হয়েছে।

 

নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের প্রচার কার্যক্রম ও যাতায়াত ব্যবস্থায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com