• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৩
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করলেন ইউএনও

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

দেবহাটায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

ফেয়ার মিশনের আয়োজনে প্রতিবছরই এই বই মেলার আয়োজন করা হয়।

 

এবছরও পারুলিয়া বালিকা বিদ্যালয় চত্বরে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়।

 

ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটার সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও উপজেলা সাহিত্য পরিষদের পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার।

 

এসময় ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস.এম মজনুর রহমানসহ ফেয়ার মিশনের কর্মকর্তারা, বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, বই মানুষকে জ্ঞান দান করে। যত পড়া যাবে তত জ্ঞান অর্জন হবে। তাই সবাইকে বেশি বেশি বই পড়ার জন্য তিনি আহবান জানান। বই মেলায় ১৫টি স্টল বসেছে। আগামী ২৭ ডিসেম্বর শনিবার বই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com