• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২০
সর্বশেষ :
খুলনায় জা*লি*য়াতির মাধ্যমে চাকরি নিয়ে অর্থ আত্মসাৎ: ৬ বছরের কা*রা*দ*ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৮ শিক্ষকেই চলছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ; ঝুঁকিতে পুরো প্রজন্ম ডুমুরিয়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত অনাবৃষ্টিতে পুড়ছে জনপদ: দেবহাটায় তীব্র তাপদাহে জনজীবন বি*প*র্য*স্ত মনিরামপুরের রাজগঞ্জে ধান বহনের সময় কৃষি শ্রমিকের ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু, হিট স্ট্রোকের আশ*ঙ্কা দেবহাটা থানায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত দেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দু*র্ভো*গ দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী ও আলোচনা সভা সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, সম্পাদক বাবু

জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন সাকিব !

ডেস্ক / ৩৮৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এই সময়ের মধ্যে তার নামে দেশের আদালতে একাধিক মামলাও হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ এই সময়ে বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামা হয়নি তার।

 

 

সম্প্রতি এক পডকাস্টে সাকিব আল হাসান জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলার আশা এখনো ছাড়েননি তিনি।

 

 

এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সাকিব আল হাসানের ফিটনেস ও সামর্থ্য বিবেচনায় তিনি আরও অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বলে মনে করেন তিনি।

 

 

আমজাদ হোসেন বলেন, সাকিব আল হাসানের ফিটনেস এবং বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে আমার মনে হয়, তিনি আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি না, সেটি সম্পূর্ণভাবে নির্বাচক কমিটির সিদ্ধান্ত। নির্বাচক কমিটি যখন যাকে প্রয়োজন মনে করবে, তাকেই দলে নেবে।

 

 

তিনি জানান, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অনেকটাই নির্ভর করবে তার ফর্ম ও ফিটনেসের ওপর।
“বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনের জন্য লভ্য নন, কারণ তিনি দেশে নেই। তবে ভবিষ্যতে যদি তিনি ফিরে আসেন এবং তার ফিটনেস ও ফর্ম ঠিক থাকে, তাহলে তিনি আবার খেলতে পারবেন। সে ক্ষেত্রে আমরাও হয়তো তার খেলা দেখতে আগ্রহী হব, বলেন তিনি।

 

 

সাকিব আল হাসান পতিত আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার রাজনৈতিক অবস্থান সাম্প্রতিক সময়ে তার ক্রিকেট ক্যারিয়ারে প্রভাব ফেলেছে বলে আলোচনা রয়েছে। তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মনে করেন, ক্রিকেট সবসময় রাজনীতির ঊর্ধ্বে থাকবে।

 

 

আমজাদ হোসেন বলেন,“ক্রিকেট দল-মত নির্বিশেষে সবার খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে এসেছে কারণ এটি রাজনৈতিক পরিচয়হীন এবং নিরপেক্ষ। আমি বিশ্বাস করি, সবাই ক্রিকেটের উন্নতির জন্য অবদান রাখবেন।

 

 

তিনি আরও বলেন,“আমরা আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি এবং তিনি চাইলে ভবিষ্যতেও থাকব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com