• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫
সর্বশেষ :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় ৩জন গ্রেপ্তার

জিএম আমিনুল হক / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর থানার ধুলিহর (সানাপাড়া) এর মৃত ইমান আলীর ছেলে রহমত (৪৩), একই গ্রামের মোঃ ফয়েজ আলীর ছেলে মোঃ আশিকুজ্জামান (২৫) এবং মোঃ জিহাদ আলীর ছেলে মোঃ ইমদাদুল ইসলাম (২৭)।

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, সাতক্ষীরা সদরের নেহালপুর এলাকার হাজীখালী গেট হতে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর বাম ও ডান তীর হতে অবৈধভাবে মাটি বালু সংগ্রহ করছে আসামীরা।

 

পরবর্তীতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী নিয়োজিত প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠালে তাকে আসামীরা হুমকি-ধামকি প্রদান করে। বিষয়টি বাদীকে অবহিত করলে বাদী তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর ক্যাম্প ইনচার্জকে মৌখিলভাবে অবহিত করেন।

 

ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সসহ ২৪ ডিসেম্বর সকাল অনুমান ৯টার সময় ঘটনাস্থলে পৌঁছে একটি মাটি ভর্তি ট্রলিসহ আসামী কেসমত আলীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। অন্যান্য আসামীরা এই সংবাদ পেয়ে সকাল অনুমান ৯.৩০টার সময় বেআইনী জনতাবন্ধে সাতক্ষীরা সদর থানাধীন ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হাজির হয়ে মাটির ট্রলি ও আসামী কিসমত আলীকে ছিনিয়ে নিয়া যায়।

 

ওসি মুহাঃ মাসুদুর রহমান আরো জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক দিক-নির্দেশনায় তার নেতৃত্বে ২৫ ডিসেম্বর তারিখে এসআই মোঃ সাইদুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে সরকার কাজে বাধা প্রদান করার মামলায় এজাহার নামীয় উক্ত তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় অবশিষ্ট ইউসুফ ও মোশাররফ হোসেন নামক ২জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com