• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩
সর্বশেষ :
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় পার্টি নেতা বাপ্পির মা

নিজস্ব প্রতিনিধি / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পির মা আমেনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রয়াত দন্ত চিকিৎসক আমজেদ হোসেনের স্ত্রী।

 

 

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর সাতক্ষীরা কেন্দ্রীয় জামে মসজিদ (পুরান মার্কাজ) প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌরসভার রসুলপুর সরকারি কবরস্থানে স্বামীর কবরের পাশে আমেনা খাতুনকে দাফন করা হয়।

 

 

জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

 

 

জানাজার আগে পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ শেখ ফিরোজ আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবুসহ অন্যান্যরা।

 

 

এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা খাতুন মারা যান। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন।

 

 

আমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com