• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫
সর্বশেষ :
দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা

মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার করল থানা পুলিশ

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনিতে মন্দির থেকে চুরি যাওয়া রাধা কৃষ্ণের যুগল পিতলের মূর্তি চুরির এক সপ্তাহের মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৪ জানুয়ারী) সকালে থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান, বুধহাটা (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মূর্তিটি উদ্ধার করেন।

 

গত ২৯ডিসেম্বর উপজেলার নওয়াপাড়া গ্রামে শিবকালী রাধা মন্দির হতে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি চুরি হয়ে গিয়েছিল। এদিন থানায় মামলা (নং-১৪, তারিখ: ২৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) দায়ের করা হয়।

 

আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান জানান, বুধহাটা গ্রামস্থ নিত্য ঘোষ এর বাড়ীর পারিবারিক শিব মন্দির প্রাঙ্গনে সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) এর উপস্থাপন কৃত তথ্য মতে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি তারা তাদের মন্দিরের পার্শ্ববর্তী পুকুরে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে বলে জানায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com