• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩২
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

ব্রহ্মরাজপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা 

জিএম আমিনুল হক / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ জানুয়ারী ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার গাজী মার্কেটে জেলা শহীদ জিয়া সৃতি সংসদ এর সদস্য সচিব মো:আব্দুর রহিম বাবু,র সভাপতিত্বে ও সার্বিক ব্যাবস্থাপনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বি এন পি যুগ্ম আহবায়ক মো: হাসান হাদী,পৌর বি এন পি সাবেক সভাপতি ও বার বার নির্বাচিত কাউন্সিলর মো: মাসুম বিল্লাহ শাহীন,সদর ২ আসনের বি এন পি মনোনীত প্রার্থী আব্দুর রউফের পৌত্র আব্দুল্লাহ সিয়াম, পৌর বি এন পি সাবেক সাধারণ সম্পাদক শাহ কামরুজ্জামান কামু,জেলা শহীদ জিয়া সৃতি সংসদের আহবায়ক মো: আসাদুজ্জামান রাসেল, সাবেক কাউন্সিলর মো: ওজিয়ার রহমান, সদর জিয়া সৃতি সংসদের আহবায়ক মো: নুরুল ইসলাম বাবু ও সদস্য সচিব ইউনুস সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন, রফিকুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন বি এন পি সাবেক সাধারণ সম্পাদক শাহজান আলী, বি এন পি নেতা মোস্তাক আহমেদ, ইয়াছিন আলী,মনিরুজ্জামান মনিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সংগ্রামী এক নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। দোয়া অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আয়াতুল্লাহ খামেনি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: খুরশীদ আলম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com