• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

জিএম আমিনুল হক / ৪৬৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার সভায় সভাপতিত্ব করেন।

 

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ, শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সভায় সেনাবাহিনীর ৩৭ বীরের অধিনায়ক লে. কর্নেল নাভিদ হাসান বলেন, নির্বাচনে সাতক্ষীরায় ৬শ’ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে সেনাসদস্যরা।

 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, প্রশাসনিক দায়িত্ব ছাড়াও সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোন দুস্কৃতিকারী দল বা ব্যক্তি যাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য নিচ্ছিদ্র টহল তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবির সদস্যারা।
পুলিশ সুপার জুয়েল আরেফিন বলেন, ভোটের পর ৩ দিন পর্যন্ত নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, নারী ভোটারদের দ্রুত সনাক্ত করার জন্য সুব্যবস্থা থাকতে হবে।
জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, নারী ভোটারদের সনাক্ত করতে নির্বাচন কমিশনের বিধি যথাযথভাবে প্রতিপালন করা হবে।

 

সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাও. আব্দুল আজিজ, সরকারি কলেজ ও মহিলা কলেজের অধ্যক্ষ, গোয়েন্দা সংস্থার প্রধানগণ, অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com