• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৮
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা

অনলাইন ডেস্ক / ৫১১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বিএনপি ও জামায়াতের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত জামায়াত সমর্থিত প্রার্থীরাই এগিয়ে থাকেন।

 

জেলার ভোটের হার: সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় ভোটের হার ছিল: সাতক্ষীরা সদর- ৭০.৯৩%, দেবহাটা: ৭২.৫০%, কলারোয়া: ৮১.৮৯%, তালা: ৭৫.০০%, আশাশুনি: ৬৮.৭৮%, শ্যামনগর: ৬৮.০০%, কালীগঞ্জ: ৭১.৯৮%। জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। জেলার ৬০৯টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নির্বাচন সুষ্ঠু রাখতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

 

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ (পোস্টাল ভোটসহ ) ২ লক্ষ ২০ হাজার ৩৩০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৩৩২ ভোট।

 

সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসলে জামাত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক (পোস্টাল ভোট ছাড়া) ২ লক্ষ ৬০ হাজার ৮২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ পেয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৩৩২ ভোট।

 

সাতক্ষীরা -৩ (আশাশুনি -কালিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মুহাদ্দিস রবিউল বাশার (পোস্টাল ভোট ছাড়া) ১ লক্ষ ৫৫ হাজার ১২৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলম ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৩৪৬২ ভোট।
সাতক্ষীরা -৪ (শ্যামনগর আসনে) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম পোস্টাল ভোট ছাড়া ১ লক্ষ ৫৪ হাজার ৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থীর ড. মনিরুজ্জামান ৮৪৪২৪ ভোট পেয়েছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাতক্ষীরা ঐতিহাসিকভাবে জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলটি এ জেলায় তিনটি আসনে জয়ী হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনে সংগঠিত প্রচারণা ও তৃণমূল পর্যায়ের সক্রিয়তার ফলে চারটি আসনেই জয় পেতে সক্ষম হয়েছে দলটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com