• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০২
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

কয়রায় দিনমুজুর সিরাজুলকে জীবন নাশের হু*ম*কি থানায় জিডি

কয়রা প্রতিনিধি / ৫৪৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ফতেকাটি গ্রামের আবু সাইদ সরদারের পুএ মোঃ সিরাজুল ইসলামকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ ভুক্তভোগী ১৭/২ /২০২৬ তারিখে কয়রা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

 

ডায়রি সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা ফতেকাটি মৌজায় মূল জমির মালিক ছহিল উদ্দীন সানার নিকট থেকে পরস্পর দুইটি দলিলে ০.৬৬ একর জমি রেজিঃ কবলা মূল্যে খরিদ করে সিমানা নির্ধারণ করে ভোগ দখল করছেন। তাদের কবলাকৃত জমি ভোগ দখল করার জন্য ফতেকাটি গ্রামের আব্দুর রাজ্জাক সানার ২ পুত্র আব্দুর রশীদ সানা ও আসাদুল হক, রাজ্জাক সানার স্ত্রী রমেছা বেগম, রশিদ সানার স্ত্রী লাইলী খাতুন প্রায় সময় তাদের জমির পাশে গিয়ে ভুক্তভোগীর হুমকি-ধামকি দিয়ে আসছেন।

 

এছাড়া যে কোন সময় তারা জমির দখল করবে বলে ভুক্তভোগীকে মারপিট ও খুন জখম করবে বলে হুমকি দিচ্ছেন। গত ইং ১৬/২/২৫ তারিখ বিকাল আনুমানিক ৬ ঘটিকার সময় ভুক্তভোগী ফতেকাটী মধ্যপাড়া গ্রামের নূরানী মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে ব্রজেন মন্ডলের বাড়ির সামনে রাস্তার উপর পৌঁছালে তারা দেখতে পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজি ও জীবন নাশের হুমকি দেয়। এসময় তিনি প্রতিবাদ করলে তারা তাকে মারপিট করবে এবং যে কোন সময় তাদের জমি দখল করিবে বলেন এবং মিথ্যা মামলার জড়াইয়া হয়রানী করবে বলে হুমকি দেয়।

 

 

এ বিষয়ে জানতে আঃ রশিদ সানার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলে তিনি মোবাইল সংযোগ রিসিভ করেননি।

 

কয়রা থানার এএসআই আব্দুর রহিম বলেন, জিডির অনুমতির জন্য কোর্টে পাঠানো হয়েছে। অনুমতি পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com