• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮
সর্বশেষ :
সাতক্ষীরাসহ দেশের বিভিন্নস্থানে ভূমি*ক*ম্প অনুভূত দেবহাটায় সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এমপির মতবিনিময় কয়রায় পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নতুন এমপি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন খালেদুর রহমান পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি*হ*ত ২, আ*হত ৫ তালায় সাংবাদিকের ওপর হা*ম*লার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন-এর ৯ শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি অর্জন প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির আরোগ্য কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

দেবহাটায় সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এমপির মতবিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দেবহাটা উপজেলা প্রশাসনের সকল সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সাথে সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ সকল সরকারী দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।

 

প্রধান অতিথি এসময় তার বক্তব্যে নিজেকে একজন খেদমতকারী উল্লেখ করে বলেন, সকল ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে হবে। সরকারী নির্দেশনা অনুযায়ী সকল কাজ সম্পন্ন করে জনগনের প্রত্যাশা পূরনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, আপনাদের সকলের সহযোগীতার মাধ্যমেই আমাদের কাজ করতে হবে। তিনি এজন্য সকলের সহযোগীতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com