• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৭
সর্বশেষ :
বুধহাটায় এটি মোবাইল ষ্টোর এর নতুন শোরুম উদ্বোধন নগরঘাটায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ

শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১২১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী মৌজার একটি জমি নিয়ে ভুয়া নামজারি সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হতদরিদ্র জামাল হোসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ভেটখালী মৌজার সি.এস ১২৯ খতিয়ানের স্বত্বাধিকারী হরেন্দ্র নাথ চৌধুরী ১৩৫৪ সালে চেক ও আমলনামার মাধ্যমে ২১ দশমিক ২৫ একর জমি কালিঞী গ্রামের মৃত আরশাদ আলীর নিকট হস্তান্তর করেন। পরবর্তীতে আরশাদ আলী তৎকালীন ২য় মুনসেফী আদালতে ৭০৭/৫৫ নম্বর মামলা দায়ের করে ১২ জুলাই ১৯৫৪ সালে সোল ডিক্রির মাধ্যমে জমির শান্তিপূর্ণ ভোগদখল লাভ করেন।
আরশাদ আলীর মৃত্যুর পর তার চার পুত্র ও চার কন্যা এস.এ ৯৬২ দাগের ডি.পি ১, হাল দাগ ২৬৭২ ও ২৬৭৬ নম্বরের ১১ একর জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

তালাকপ্রাপ্ত স্বামীর ঘরে ফিরতে ‘বলির পাঠা’ দ্বিতীয় স্বামী

কিন্তু একই এলাকার মৃত রসিদ মহাজনের পুত্র আব্দুল হামিদ, কামরুল ইসলাম ও রেজাউল গং ১/৪০ নম্বর একটি ভুয়া খতিয়ান প্রদর্শন করে ৭২১৯/২৩-২৪ নম্বর নামজারি খতিয়ান সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

জামাল হোসেন জানান, ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে তার আবেদনের প্রেক্ষিতে শ্যামনগর এসিল্যান্ড অফিস তদন্ত করে ১/৪০ নম্বর খতিয়ানটি ভুয়া বলে প্রমাণিত হয়। এরপরও ৭২১৯/২৩-২৪ নম্বর নামজারি খতিয়ান বাতিল না হওয়ায় তিনি পুনরায় সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করেন।
অভিযোগের পর সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সার্ভেয়ারকে নির্দেশ দেন।

 

অভিযোগকারীর দাবি, সার্ভেয়ার সরেজমিনে গিয়ে মৃত আরশাদ আলীর উত্তরাধিকারীদের জমিতে বসবাস করতে দেখলেও প্রতিবেদন ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com