• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৭
সর্বশেষ :
শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হা*ম*লা, স্বামী-স্ত্রীসহ আ*হ*ত ৩ আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের

নিজস্ব প্রতিনিধি / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফরহাদ সরদার (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা–কেশবপুর সড়কের রাঢ়ীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফরহাদ সরদার সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা থেকে মোটরভ্যানে করে যশোর জেলার কেশবপুরে অবস্থিত শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন ফরহাদ। পথে পাটকেলঘাটা–কেশবপুর সড়কের রাঢ়ীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক বিল্লাল গাজীকে আটক করা হয়েছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com