• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৪
সর্বশেষ :
ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, নন্দীগ্রামে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বগুড়ার নন্দীগ্রামে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে ফিলিং স্টেশনে তদারকির অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন ‘জোহা ফিলিং স্টেশন’-এ এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মুকিত পার্থ নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আরোহীরা তেল সংগ্রহ করছিলেন। এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে উপস্থিত লোকজনকে শৃঙ্খলা বজায় রেখে তেল নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তিনি ফিলিং স্টেশনের কার্যক্রমে হস্তক্ষেপ করে তেল বিতরণ ও মজুত সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান এবং তদারকির ভান করেন।

 

একপর্যায়ে তার কথাবার্তা অসংলগ্ন ও আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা ও ফিলিং স্টেশনের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী মুকিত পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com