• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২
সর্বশেষ :
৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ পাটকেলঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের

দেবহাটায় ১০ ফুট খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি খালেক

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, খাল কাটা প্রকল্প সরকারের অগ্রাধিকার কর্মসূচি। এর মাধ্যমে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, অন্যদিকে জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় দেবহাটা সদর ইউনিয়নের গোপাখালী এলাকায় ১০ ফুট খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের উন্নয়ন ও এলাকার কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জেলার বিভিন্ন স্থানে আরও খাল খনন করা হবে উল্লেখ করে তিনি এ কাজে কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

 

উপজেলা প্রশাসন ও সাতক্ষীরা বিএডিসি (সেচ) এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। স্বাগত বক্তব্য দেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, সাতক্ষীরা বিএডিসির সহকারী প্রকৌশলী মো. ইবনেসিনা, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

উল্লেখ্য, সাতক্ষীরা বিএডিসি (সেচ) এর বাস্তবায়নে প্রায় ১ দশমিক ৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে খনন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com