• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৫
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান

আল মামুন / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ দিতে নেওয়া হয়েছে একটি ব্যতিক্রমী উদ্যোগ। ৫০ জন শিক্ষার্থীর মাঝে মাসিক উপবৃত্তি প্রদান করেছে রঙধনু কর্পোরেশন লিমিটেড।

 

বুধবার (১৫ এপ্রিল) সকালে তালা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে এই ভাতা তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে নেদারল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শামীম হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভীন, সিনিয়র শিক্ষক শ্যামল কুমার পাল, রুহুল কুদ্দুসসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

 

বক্তারা জানান, শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করা এবং মাদকমুক্ত, স্বনির্ভর বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। এই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে পার্ট-টাইম কাজের সুযোগ। সপ্তাহে ১৬ ঘণ্টা কাজের মাধ্যমে তারা নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই বহন করতে পারবে।

 

এছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুলে একটি ক্যান্টিন স্থাপনের আশ্বাস দেওয়া হয়েছে, যেখানে অর্ধেক দামে খাবার পাওয়া যাবে।

 

শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় ধানদিয়া ইউনিয়নের বাজার এলাকায় স্থাপন করা হয়েছে একটি শপিং কমপ্লেক্স। এখান থেকে তারা স্বল্প মূল্যে শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবে।

 

আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে উপজেলা ও জেলা পর্যায়ে এই আর্থিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

 

এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com