• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৬
সর্বশেষ :
কালিগঞ্জে চার সন্তানের জননী কল্পনা রানীর সাপের কামড়ে ক*রু*ণ মৃ*ত্যু নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ 

শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে একটি ফিলিং স্টেশন ঘিরে পাম্প মালিককে হত্যার হুমকি এবং তেলবাহী গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মালিকপক্ষ, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) শ্যামনগর ফিলিং স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন প্রতিষ্ঠানের ম্যানেজার বিল্লাল হোসেন।

 

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে শ্যামনগর ফিলিং স্টেশন থেকে নিয়ম মেনে এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

 

তিনি বলেন, “শনিবার উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র নূরনগর ইউনিয়নের জন্য জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মোটরসাইকেল ফিলিং স্টেশনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমিত আকারে কিছু যানবাহনে তেল দেওয়া হলে উত্তেজনা তৈরি হয়।”

 

অভিযোগ করা হয়, এ সময় শহিদুর নবী বাবু নামের এক ব্যক্তি তার অনুসারীদের নিয়ে ফিলিং স্টেশনে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তিনি মৌতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং একটি স্থানীয় রাজনৈতিক পরিবারের আত্মীয় বলে দাবি করা হয়।

 

বিল্লাল হোসেনের অভিযোগ, “একপর্যায়ে তারা পাম্প মালিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখায়। এমনকি মৌতলা এলাকার ওপর দিয়ে কোনো তেলবাহী গাড়ি চলাচল করলে সেটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।”

 

ঘটনার পর থেকে ফিলিং স্টেশনের মালিক ও কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানানো হয়। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যেকোনো সময় বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে।

 

সংবাদ সম্মেলন থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করা না হলে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়।

 

এ বিষয়ে অভিযুক্ত শহিদুর নবী বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

শ্যামনগর উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com