• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০২
সর্বশেষ :
দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি

অনলাইন ডেস্ক / ১৩২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

 

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

ওই তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তুলির স্বামী ব্যাংকার ইলিয়াস হোসেন। তাদের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামে।

 

ইলিয়াস হোসেন জানান, তার স্ত্রী সানজিদা ইয়াসমিন তুলি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং এরও আগে সহ.সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিগত আন্দোলন সংগ্রামে তুলি ছিল সক্রিয় ও রাজপথে সম্মুখ যোদ্ধা।

 

তুলির পিতা আক্তার হোসেন নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা বিএনপির সহ.সভাপতি ছিলেন।

 

তিনি আরো জানান, তিনি নিজেও পড়াকালীন সময়ে ছাত্রদলের রাজনীতি সাথে সম্পৃক্ত ছিলেন।

 

তিনি চন্দনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে পূবালী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত।

 

ইলিয়াস হোসেন জানান, তার ছোট ভাই হাবিবুর রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ.সভাপতি ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

 

ইলিয়াস হোসেনের পিতা আলী হোসেন ছিলেন দুবাই প্রবাসী। বিএনপি ঘরণার ব্যক্তি হওয়ায় ওয়ান ইলেভেনের সময় ২০০৮ সালে তিনি দুবাই পাড়ি জমান। হাসিনা সরকারের পতনের পর গেলো বছর আগে তিনি দেশে ফেরেন।

 

সানজিদা ইয়াসমিন তুলিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com