• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ২১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে তালা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকালে তালা ডাকবাংলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি আসন্ন জনসভা সফল করতে উপজেলা থেকে সর্বস্তরের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

 

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাব্বত হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক স. ম. ইয়াছিন উল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদ, খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাতা হোসেন, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং খলিষখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর হান্নান।

সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com