• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫
সর্বশেষ :
পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা পরিবর্তনের পরই ভোট অনুষ্ঠিত হবে

অনলাইন ডেস্ক / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

এবার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিটি করপোরেশন এবং জেলা পরিষদ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই প্রায় সবগুলো প্রতিষ্ঠান অভিভাবকশূন্য হয়ে যায়।

 

অন্তর্বর্তী সরকার কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিলেও স্থানীয় প্রশাসন দিয়েই এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

নির্বাচনের পর সরকার গঠন করেই সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয় বিএনপি, যা নিয়ে সমালোচনা রয়েছে।

 

যদিও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুতই নির্বাচন হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন।

 

এ বিষয়ে যোগাযোগ করা হয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা পরিবর্তনের পরই ভোট অনুষ্ঠিত হবে। এছাড়াও নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন এবং কর্মপরিকল্পনা করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে না।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com