• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২
সর্বশেষ :
৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা

বিবিসি ডেস্ক / ৩০১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আজ দুপুর ১২টা ৩০ মিনিটে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ।

 

জেলা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে পাটকেলঘাটা বাজারের ‘লোকনাথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘পাটকেলঘাটা নার্সিং হোম’-এ প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদিত জনবল—ডাক্তার ও নার্স—এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি পাওয়া যায়।

 

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

 

অন্যদিকে ‘পপুলার ডায়াগনস্টিক ক্লিনিক’-কে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের জন্য এক মাস সময় দিয়েছে কর্তৃপক্ষ।

 

স্বাস্থ্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com