• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৭
সর্বশেষ :
আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ শ্যামনগরে ভোগ দখলীয় জমিতে খাল খননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত দেবহাটায় অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার নারায়ণগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্রাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যর সংবাদ সম্মেলন দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ জরিমানা সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু বাগেরহাটে ধানক্ষেত থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার লেবাননে ইসরায়েলি ড্রোন হা*ম*লায় নিহত দুই পরিবারের চলছে শোকের মাতম

শ্যামনগরে ভোগ দখলীয় জমিতে খাল খননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মে, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরের কুপট মৌজার ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক খাল খননের অপচেষ্টা করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে জমির মালিকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন-বড়কুপট গ্রামের মালি বাড়ির মকবুল মালির পুত্র মোফাজ্জেল হোসেন।

 

তিনি তার বক্তব্যে বলেন, জোর পূর্বক তাদের ভোগ দখলীয় জমিতে খাল খননের অপচেষ্টার বিরুদ্ধে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেছেন। কিন্তু তার কোন প্রতিকার এখনো পর্যন্ত না পাওয়ায় জমির মালিকরা দিশেহারা হয়ে পড়েছে। সরকারি বন্দোবস্ত প্রাপ্ত ১নং খাস খতিয়ান ভুক্ত সম্পত্তি হলেও দলিল মূলে উত্তরাধিকারীদের ওয়ারিশদের সম্পত্তি।

 

বিগত ইং-২৮/০৩/১৯৭৮ তারিখে একাধিক দাগের ৭ একর ৫০ শতক জমি। জমি স্বস্ব নামে জমি প্রাপ্ত হয়েছে। সে জমিতে তারা বসত বাড়ি-ঘর, পুকুর খনন, মসজিদ নির্মাণ, ঘেরা-বেড়া নির্মাণ, গাছ-গাছালী রোপন, একাধিক কবরস্থান, ধান্য/মৎস্য চাষাবাদ তথায় পরিবার-পরিজন নিয়ে সুদীর্ঘকাল যাবৎ শান্তিপূর্ন ভাবে ভোগদখলীকার আছে। এ সম্পত্তি সরকারি রাজস্ব করাদি পরিশোধ করাসহ এস,এ/হাল রেকর্ড সম্পন্ন, মিউটেশন, খাজনা দাখিলা কর্তন করা হয়েছে । সম্পত্তির উপর দিয়ে অনাকাঙ্খিত পরিস্থিতিতে বি,এ,ডি,সি কর্তৃপক্ষদের ভুল বুঝিয়ে খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। ফলে ৪৫ বছরের ভোগ দখলীয় জমিতে বসতবাড়ি, মসজিদ, একাধিক কবরস্থান বিলিন হতে চলেছে।

 

স্থানীয়দের তোপের মুখে বি,এ,ডি,সি খাল খননের কর্তৃপক্ষ। শান্তি-শৃংখলা রক্ষার্থে স্ব স্ব নামীয় বন্দোবস্ত প্রাপ্ত সুদীর্ঘকালের সম্পত্তির উপর দিয়া খাল খননসহ অন্যান্য কার্যক্রম করিতে না পারে তার প্রতিকার প্রার্থনা করা হয়েছে। খাল খননের ফলে এলাকার দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তির পূর্বপুরুষদের কবর স্থান, বাসস্থান, ঘরবাড়ি বিলিন হলে অসহায় হয়ে পড়বে গরীব ও দুঃস্থ পরিবার গুলো। তাদের আশ্রয় স্থল হারিয়ে তারা অতিকষ্টে মানবেতর জীবন যাপন করবে।

 

তাছাড়া খাল খননকৃত মাটি কৃষি জমিতে রাখায় কৃষি জমি কমে যাবে। বৈধ কাগজ পত্র মোতাবেক সুষ্ঠ ও শান্তিপূর্ন ভোগদখল থাকা জমিতে জোর পূর্বক খাল খনন না করতে পারে তার যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com