• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৮
সর্বশেষ :
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডা*কাতের আত্মসমর্পণ, বিপুল অ*স্ত্র-গোলাবারুদ জমা দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

রঙের কারখানায় আগুন, ভারতে ১১ জনের মৃত্যু

প্রতিনিধি: / ৪৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: ভারতের দিল্লিতে একটি রঙের কারখানায় অগ্নিকান্ডে  কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন আহতও হয়েছেন। এখনও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি। দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দয়ালপুরের ওই কারখানায় বিস্ফোরণের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান। এরপর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ১১ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাÐে একজন পুলিশসহ চারজন দগ্ধ হয়েছেন এবং আরও দুজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে দুটি গুদাম ও একটি মাদক পুনর্বাসন কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেন, একটি বিকট শব্দ হওয়ার পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, কারখানায় মজুত রাসায়নিকের কারণে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এজন্য তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com