• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি / ১৬২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র উৎসবের মূল শিক্ষা হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মত্যাগের মানসিকতা সৃষ্টি করা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

 

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হোক, এটাই সবার প্রত্যাশা।

 

আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বলেন, তিনি সবসময় শ্যামকুড় ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও জনগণের সেবা করে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করে যেতে চান। একই সাথে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

 

তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের কোরবানি কবুল হওয়ার আহ্বান জানান।

 

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের মনোনীত ১২নং শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com