• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪
সর্বশেষ :
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মে, ২০২৬
নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন

ইসাতক্ষীরার তালার নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে মিঠাবাড়ি ৪ নং ওয়ার্ড। রবিবার (৩১ মে) বিকেলে মিঠাবাড়ি মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬-০ গোলে চকারকান্দা ১ নং ওয়ার্ডকে পরাজিত করে।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে মিঠাবাড়ি ৪ নং ওয়ার্ড। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে চকারকান্দা ১ নং ওয়ার্ড তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

 

উদ্বোধনী ম্যাচে গোল উৎসব উপভোগ করতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। প্রতিটি গোলের পর সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।

 

মিঠাবাড়ি বহুমুখী সংঘের আয়োজনে এবং হাসিব অটো রাইস মিল, রাকিব অটো রাইস মিল ও রাকিব কোল্ডস্টোরেজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাকিব অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইবাদুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন, মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি এস এম লিয়াকত আলী, সাবেক ওয়ার্ড সদস্য এস এম হায়দার আলী, চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনি, আবাদেরহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইকরাম আলী, পাটকেলঘাটা থানার এসআই মতিনসহ সঙ্গীয় ফোর্স, প্রভাষক আতাউর রহমান আতা, শিক্ষক আব্দুল মজিদ, ওয়ার্ড সদস্য ডা. আব্দুল গফুর, শিক্ষক মাহবুব মিলন, বিএনপি নেতা ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ম্যাচগুলোতেও দর্শকদের উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানান তারা।

 

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এই আয়োজন করা হয়েছে। তিনি জানান, টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি গরু প্রদান করা হবে।

 

এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোকেও পুরস্কার হিসেবে ছাগল দেওয়া হবে। এ ঘোষণা উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

 

পুরো খেলা জুড়ে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ওলিয়ার রহমান (ওলি স্যার)।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com