• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩
সর্বশেষ :
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

লীজকৃত খাল দখলকে কেন্দ্র করে শ্যামনগরে সং*ঘ*র্ষ, বিএনপি কর্মীসহ আহত কয়েকজন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১০৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে লীজকৃত একটি খাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি কর্মীসহ বেশ কয়েকজন ভূমিহীন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কাশিমাড়ী ইউনিয়নের খুটিকাটা এলাকার সংক্রান্তি খালটি স্থানীয় ৫০ থেকে ৬০ জন ভূমিহীন ব্যক্তি সরকারি নিয়মে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের ৪০ থেকে ৫০ জনের একটি দল খালটির দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

 

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে লীজগ্রহীতাদের ওপর আক্রমণ চালায়। এতে বিএনপি কর্মী ও স্থানীয় কয়েকজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আজহারুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তিনিও হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।

 

এ ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর উভয় পক্ষই শ্যামনগর থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, ঘটনার বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। উভয় পক্ষের বক্তব্য ও তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com