• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৭
সর্বশেষ :
দেবহাটায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীকে ধ*র্ষণের অ*ভিযোগ মামলায় আটক ১ তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর সীমানা প্রাচীর ভাংচুরে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হাম*লায় আহত ১ শ্যামনগরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ১ ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় পাটকেলঘাটার যুবক নি*হ*ত, আ*হত ১ দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না : নগরঘাটায় এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

শ্যামনগরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ১

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৪৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদক সিরাপ ও ভারতীয় চোরাই পণ্যসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।

 

র‍্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ২ টি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সেখান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়।

 

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, এ ঘটনায় উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে।

 

এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com