• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬
জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
​সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

​সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ​”গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করা এবং প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।”

​অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন:
​ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ উপজেলা বি আর ডিবির কর্মকর্তা রাজিবুল হাসান, নাজমুল হুদা, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,​এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

 

বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলার বি আর ডিবির সভাপতি অরুণ গোলদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, নিপুণ বিশ্বাস, ডলি ফোজদার,সুপ্রিয়া গোলদার, প্রমুখ।

 

​বক্তারা তাঁদের বক্তব্যে গ্রামীণ জনপদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, যুব উন্নয়ন এবং সমবায় ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুফল ভোগীদের ৫০টি বৃক্ষ রোপনের চারা বিতরণ করেন।

 

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা বি আর ডিবির কর্মকর্তা রাজীবুল হাসান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com