• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০০
সর্বশেষ :
খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ

কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন

নিজস্ব প্রতিনিধি / ৯৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬
সরকারি গাছ কর্তন

‎সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামের সরকারি রাস্তার উপর থেকে একটি শিমুল গাছ কর্তন করার খবর পাওয়া গেছে।

 

‎জানা গেছে,কালের ডাঙ্গা গ্রামের রেজওয়ান ও তার পিতা আব্দুল মালেক তাদের বাড়ির সামনের সরকারি রাস্তার উপর থেকে একটি শিমুল গাছ গত ৫জুলাই কর্তন করে আত্মসাৎ করার চেষ্টা করে।

 

এসময় স্থানীয় আইনজীবী সহকারী আকবর আলী গাছ কাঁটার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সদর সহকারী কমিশনার (ভূমি) কে জানালে তাৎক্ষণিকভাবে ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নায়েব মনিরুজ্জামানকে সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তনের ঘটনায় তিনি সরেজমিনে গিয়ে কর্তনকৃত গাছ হেফাজতে নেন।

 

বিষয়টি জানতে চাইলে ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জানান,গাছ কাটার ঘটনাটি সত্য তবে সরকারি রাস্তায় কিনা তা মাপ জরিপের পরে জানা যাবে। আপাতত কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে।

 

এব্যাপারে আরও তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com