• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সামিউল পাটুয়ারীর সঙ্গে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ছামিউল আযম মনির।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিউল পাটুয়ারী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন থানার এসআই বিপ্লব সহ পুলিশের অন্যান্য সদস্যরা।

 

মতবিনিময় সভায় সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল, আফজালুর রহমান, এম. কামরুজ্জামান, হুসাইন আফতাব ও হাজী মুরাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন,সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বিত সম্পর্ক বজায় থাকলে অপরাধ দমন ও জনস্বার্থে কাজ করা আরও সহজ হবে।

 

সভায় ওসি সামিউল পাটুয়ারী বলেন, শ্যামনগর থানাকে জনবান্ধব ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।

 

সভায় উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com