• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৯
সর্বশেষ :
খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৮৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দল বাজার মোটরসাইকেল স্ট্যান্ডের পাশে আমিনুর গাজীর চায়ের দোকানের মধ্যে অভিযান চালিয়ে বড়দল গ্রামের আঃ বারিক গাজীর ছেলে মোঃ আমিনুর গাজী (৫০), মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে মোঃ মিজানুর রহমান (৫৪), মৃত শের আলী মালীর ছেলে মহব্বত মালী (৪৮) ও বুড়িয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার ছেলে মোঃ মুকুল সানা (৪৪)কে তাসের জুয়া খেলার সময় গ্রেফতার করেন।

 

এসময় বড়দল গ্রামের মৃত মোহর আলী ঢালীর ছেলে সুরত ঢালী, বুড়িয়া গ্রামের মৃত যতীন মন্ডলের ছেলে সরজিৎ মন্ডল (৪৫) ও বড়দল গাজীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়।

 

গ্রেফতারকৃতদের নিকট থেকে ৫২ পিচ বিভিন্ন রংয়ের তাস, জুয়া খেলার নগদ ৬,৮২০ টাকা জব্দ করেন।

 

গ্রেফতাকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় (১৭)১৩/০৭ নং মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ৪ আসামীকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com