• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বিএমজেড-পিটি প্রজেক্ট-৮৫৫২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়।

 

দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

 

এতে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ। অনুষ্ঠানে দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল জার্মানী’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শহীদুল ইসলাম ও ফাইন্যান্স কো-অর্ডিনেটর মোস্তফা এহসান।

 

অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাহাত খান, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ্, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসনাত কাজল, তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুল হান্নান, সোনালী ব্যাংক পিএলসি’র তালা ব্রাঞ্চ ম্যানেজার সজল কুমার মন্ডল, খলিষখালি ইউপি চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, শিক্ষক গাজী জাহিদুর রহমান, সুশান্ত কুমার মন্ডল, দীপঙ্কর কুমার ঘোষ,তালা প্রেসক্লাবে সভাপতি সেলিম হায়দার, সাধারন সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, এনজিও প্রতিনিধি অচিন্ত্য সাহা, মোঃ মুজিবর রহমান প্রমুখ।

 

অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের ওভারভিউ উপস্থাপন করেন বিএমজেড-পিটি প্রজেক্ট-৮৫৫২ এর প্রকল্প সমন্বয়কারী এ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন মোল্যা।

 

অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নাগরিকসমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পের উপকারভোগীসহ প্রায় ৫০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com