• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
Oplus_131072

আমাদের টিম – একটি মানবিক পরিবার’-এর উদ্যোগে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও মিলন সাহা

 

 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বজ্রপাতজনিত প্রাণহানি কমানো এবং উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সাতক্ষীরার দেবহাটায় তাল ও খেজুর গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুর ১টায় উপজেলার চরশ্রীপুর-ভাতশালা নতুন বেড়িবাঁধ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম – একটি মানবিক পরিবার’ এ ব্যতিক্রমধর্মী বনায়ন কর্মসূচির আয়োজন করে। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “উপকূলে তাল-খেজুরের বনায়ন, বজ্রপাত ও জলোচ্ছ্বাস করবে নিয়ন্ত্রণ।”

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

 

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, “উপকূলীয় অঞ্চলে তাল ও খেজুর গাছের সংখ্যা বৃদ্ধি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব গাছ বজ্রপাতের ঝুঁকি হ্রাস, মাটির স্থিতিশীলতা রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক। পরিবেশবান্ধব এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

 

তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসে, তবে একটি সবুজ, নিরাপদ ও টেকসই উপকূল গড়ে তোলা সম্ভব হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী এবং দেবহাটা সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাধবী রাণী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের প্রতিনিধিবৃন্দ, সংগঠনের উপদেষ্টা আবু সাইদ ও জাহাঙ্গীর আলম, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যরা।

 

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে পরিবেশ সংরক্ষণ, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় তাল ও খেজুরের আরও হাজারো চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com