• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা বাল্যবিবাহ-ইভটিজিং রোধে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান ওসি শাহিনের শ্যামনগর সাংবাদিক সাহেব আলীর মায়ের ইন্তেকাল

শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬

উপকূলীয় জনপদ, হতে হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে ও সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মো. মনিরুজ্জামান।

 

সভায় সাংবাদিকেরা উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন, বেড়িবাঁধের স্থায়ী সংস্কার, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পর্যটন শিল্পের বিকাশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন।

 

প্রধান অতিথি ড. মনিরুজ্জামান বলেন, আগামী পাঁচ বছর অনেক বিষয়ে পিছিয়ে থাকার আশঙ্কা থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করা হবে।
তিনি বলেন, খুব শিগগিরই শ্যামনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পর্যটন কেন্দ্রের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির নেতা আশেক ইলাহি মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সোলাইমান কবীর, সহ সভাপতি আবু সাঈদ, বিএনপি নেতা লিয়াকত আলী বাবুসহ স্থানীয় নেতারা।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক বিএনপি উপজেলা সেক্রেটারী আব্দুস সামাদ ঢালী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com