• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম

গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আলোচিত ভাইরাল ভিডিও কান্ডে জামায়াত ইসলামী থেকে বহিস্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের সর্বস্থরের ওলামায়ে কেরাম সহ সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মংগলবার (২৩জুলাই) সকাল ১১টায় শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন অফিস চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলার ঈশ্বরীপুর, কাশিমাড়ী ও নুরনগর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল

 

শ্যামনগর উপজেলা সদরের মানববন্ধনে মোঃ ফরিদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম এবং নুরনগর ইউনিয়নের নুরনগর বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিশিষ্ট ব্যাবসায়ী মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গোলাম আলমগীর সাবেক চেয়ারম্যান নুরনগর ইউনিয়ন পরিষদ। ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিশিষ্ট ব্যাবসায়ী ও গ্রাম ডাঃ আব্দুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আছাদুল্লাহ বাহার আছু, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান। কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী সোলাইমান করির, আজিজুল ঢালী প্রমুখ।

 

মানববন্ধনে মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, নৈতিক স্থলনের ঘটনায় আপনি (গাজী নজরুল) শুধু নিজের সম্মানের ক্ষতি করেননি সমগ্র আলেম সমাজকে অপমানিত করেছেন। তাই আপনার মত ব্যক্তিকে আর পবিত্র সংসদে দেখতে চাইনা। অপনি অনতিবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় আমরা আরো বড়ো আন্দলোনের ডাক দেবো।

 

গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল

 

এদিকে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ভিডিও ভাইরাল কান্ডের পর গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদ অলংকৃত করার যোগ্যতা হারিয়েছেন। আপনি পদত্যাগ করুন শ্যামনগরবাসি আপনাকে প্রত্যাখ্যান করেছে, কেউ আপনাকে আর শ্যামনগরের মাটিতে দেখতে চায় না। কোনো ধর্ষক সংসদ সদস্য হতে পারে না।

 

বক্তারা আরও বলেন যতক্ষণ গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল না হচ্চে আমাদের এ আন্দোলন চলবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com