• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫
সর্বশেষ :
‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত

শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার সরকারি খাদ্যগুদামের সম্মুখের প্রধান সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আব্দুল মজিদ, ইদ্রিস হাজী, গাজী শাহ আলম, ছাবিনা খাতুন, মমতাজ বেগম, এবাদুল ইসলাম প্রমুখ।

 

এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় প্রধান সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবি জানান।

 

এতে কিছু সময়ের জন্য এলাকায় জনসমাগমের সৃষ্টি হলেও পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণ ও নৈতিক অবস্থান জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, বিষয়টির নৈতিক দায় স্বীকার করে তার সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানো উচিত। বক্তারা আরও বলেন, জনগণের আস্থা ও জনপ্রতিনিধিত্বের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সাংসদ গাজী নজরুল ইসলাম আলোচিত তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন।

 

এ বিষয়ে জামাতে ইসলামীর পক্ষের থেকে তদন্ত করে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে। এমতাবস্থায় গত ২২জুলাই থেকে এলাকার সচেতন মহলের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে লাগাতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে সচেতন মহলের দাবি অনতিবিলম্বে গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ না করলে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com