• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সংবিধানের বিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত সরকারের আমলের বিতর্কিত নির্বাচন পদ্ধতির পুনরাবৃত্তি করা হবে না।

 

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ড. আবদুল মঈন খান বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে অনুসরণ করে নির্বাচন আয়োজন করবে। বিগত সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই ধরনের নির্বাচন বর্তমান সরকার করবে না।

 

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, কোনো ধরনের দুর্নীতিকে সরকার প্রশ্রয় দেবে না। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্ত্রী আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দেশে প্রতিহিংসার পরিবর্তে আইনের শাসন ও আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

 

তার বক্তব্যে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সরকারের সাংবিধানিক ও আইনসম্মত প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার অবস্থানই উঠে এসেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com