• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২
সর্বশেষ :
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ

শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার শ্যামনগরে স্কুল পড়ুয়া কন্যাকে অপহরণকারী উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ইয়াসিন আরাফাত (২১) কতৃক পুনরায় অপহরণ করে সে ঘটনা ধামাচাপা দিতে এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪আগষ্ট) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান(৪১) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। হাবিবুর রহমান বলেন, রুদ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ইয়াসিন আরাফাত বখাটে নেশাগ্রস্ত দুর্ধর্ষ স্বভাবের সে গত ৭ই মে ২০২৬ তারিখে আমার নাবালক কন্যা হাবিবা খাতুন(১৬) কে তার বন্ধুদের সহায়তায় অপহরণ করে।

 

সে ঘটনায় আমি বাদী হয়ে তার নামে শ্যামনগর থানায় অপহরণ মামলা দায়ের করি। থানা পুলিশের সহায়তায় আমার মেয়েটা উদ্ধার হয়। সে মামলা এখনো চলমান আছে। এমতাবস্থায় পুনরায় গত ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বাড়ির বাইরে গেলে আর ফিরে আসেনি রাত্র গভীর হলেও খোজাখুজি করে না পেয়ে শ্যামনগর থানায় নিখোঁজ জি,ডি করি। এরপর স্থানীয় হাফিজুর ও স্বপন সহ অনেকেই দেখেছে যে আমার মেয়েকে ইয়াসিন আরাফাত নিয়ে গেছে।

 

এদিকে ইয়াসিন আরাফাতের ছোট চাচা মোজাম্মেল গাজী ওরফে ডিপজল(৩১) ও গফফার গাজী(৪০) সে রাত্রেই ইয়াসিন আরাফাতদের বাড়ি ভাংচুর করে, যা স্থানীয় অনেকেই দেখেছে। এর একদিন পর তারা সে ঘটনায় আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদের অভিযুক্ত করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পুর্ন মিথ্যা।

 

অপহরণের ঘটনাকে ধামাচাপা দিতে এই মিথ্যা ঘটনার দায় আমাদের উপর চাপিয়ে মামলা দেয়ার পাইতারা চালাচ্ছে। তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অপহরণের ঘটনা ধামাচাপা না পড়ে আমাদের নামে মিথ্যা মামলা না হয়।

 

পাশাপাশি আমি যাতে দ্রুত আমার নাবালক কন্যাকে ফিরে পাই সে ব্যাবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com