• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮
সর্বশেষ :
খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ

ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত এবং বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ, শিক্ষা ও মহান চরিত্র অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবী (সা.) তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে ন্যায়, সাম্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং মানুষের কল্যাণের শিক্ষা দিয়ে গেছেন। বর্তমান সময়ে তাঁর আদর্শ ও শিক্ষা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করা অত্যন্ত জরুরী।

 

তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বুধবার(২৬ আগষ্ট) সকাল ১০ টায় শ্যামনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে মাষ্টার মোঃ সিরাজুল ইসলাম হেলাল এর সভাপতিত্বে মাওলানা বেলাল হোসেনের পরিচালনায়,মোঃ রফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রাসুল প্রেমিকরা।

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের সামনে থেকে শত শত রসুল প্রেমিকের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি শ্যামনগর পৌরসভা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠান করা হয়।

 

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সামছুদ্দীন।বাদ আছর থেকে হায়বাতপুর শেখ পাড়া জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)উপলক্ষে জশনে জুলস,মিলাদ ও আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শেখ জুলফিকার হোনের সভাপতিত্বে প্রধান বক্তা সিহাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, বসন্তপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিবে হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আাজমাল হোসাইন,নকিপুর জমিদার বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব,মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com