• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮
সর্বশেষ :
‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স

দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করা এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় ভাতশালা গ্রামে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে ভাতশালা গ্রামের ৪ শত পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়। একইসঙ্গে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও সমাজের করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

 

অনিকেত আলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাতশালা বিজিবি ক্যাম্প কমান্ডার লোকমান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল জলিল, সমাজসেবক বাবলু বিশ্বাস, সাবেক ইউপি সদস্য কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

 

ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে মানুষের পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত হবে।

 

প্রধান অতিথি দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, “মাদক আমাদের জন্য এবং একটি পরিবারের জন্য অভিশাপ। সবার মধ্যে সচেতনতা সৃষ্টি না হলে মাদক নির্মূল করা সম্ভব নয়। অভিভাবকদের আরও সচেতন হয়ে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

 

তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সতর্ক করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। একইসঙ্গে যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের এখনো ভালো পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।

 

আলোচনা শেষে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে অনিকেত আলাম ফাউন্ডেশন ৬ হাজারের অধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে। পাশাপাশি প্রতি মাসের ৬ তারিখে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। নারীদের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসে ২০ জন নারীকে বিনামূল্যে হাঁসের বাচ্চাও প্রদান করছে সংগঠনটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com