সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের স্কিম ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, ছাত্রদল সভাপতি ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় প্রধান অতিথি আলমগীর হোসেন সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক, গুরুত্ব ও সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভবিষ্যৎ জীবনকে আর্থিকভাবে নিরাপদ, সুন্দর ও শান্তিময় করার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও নিজ নিজ এলাকার মানুষের কাছে এ বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।
সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিমের সুযোগ-সুবিধা সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
https://www.kaabait.com